নিজস্ব প্রতিবেদক: ওমর ফারুক মানিক
ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) পৃথক তিনটি বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভিন মহোদয়ের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে গত ২৪ আগস্ট এই অভিযানগুলো পরিচালিত হয়।
*অভিযান-১: সাভার বেদেপল্লী*
২৪ আগস্ট বিকাল ৫:৩০ টায় সাভার মডেল থানাধীন বেদেপল্লী এলাকা থেকে এসআই আব্দুল মুত্তালিবের নেতৃত্বে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় মোঃ ফরহাদ (২৮)। জব্দকৃত ইয়াবার ওজন
১০ গ্রাম, যার আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা।
*অভিযান-২: ধামরাই ঢুলিভিটা*
একই দিন রাত ৮:৪৫ টায় ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা থেকে এসআই শেখ মোঃ মাসুদ আল মামুন ১০০ পিস হালকা গোলাপী রঙের ইয়াবাসহ গ্রেফতার করেন মোঃ সুজল খান (৩২)। জব্দকৃত ইয়াবার ওজন ১০ গ্রাম, আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা।
*অভিযান-৩: সাভার খাগান*
রাত ১:১০ টায় সাভার মডেল থানাধীন খাগান এলাকা থেকে এসআই আরিফুল ইসলাম ৫০ পিস ইয়াবা ও মাদক
পরিবহনে ব্যবহৃত ১টি PULSAR NS160 CC মোটরসাইকেলসহ গ্রেফতার করেন ২ জনকে। গ্রেফতারকৃতরা
হলেন:
1. মোঃ মনির হোসেন (৩৯), সাং- কুমকুমারী পূর্বপাড়া, আশুলিয়া
2. আসাদুল ইসলাম (৪১), সাং- আকরান, সাভার মডেল
জব্দকৃত ইয়াবার ওজন ৫ গ্রাম, মূল্য ১৫,০০০ টাকা। জব্দকৃত মোটরসাইকেলের রেজিঃ নং ঢাকা মেট্রো ল-৩৯-৬৩২৯, যার আনুমানিক মূল্য ২,০০,০০ টাকা।
*আসামীদের তথ্য*
উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ মনির হোসেনের বিরুদ্ধে ৩টি এবং আসাদুল ইসলামের বিরুদ্ধে ৭টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
ডিবি (উত্তর) জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
