সাভার প্রতিনিধি: ওমর ফারুক মানিক।
নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি। ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে এমন উদ্যোগ প্রশংসনীয়।
ঢাকা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্ মিলব্যারাক-এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কর্মদক্ষতার জন্য কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
এ ধরনের ইতিবাচক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মাঝে নিরাপত্তার অনুভূতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা বহুগুণ বাড়িয়ে দেয়। দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের নিষ্ঠা ও জনবান্ধব আচরণ সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, জনগণের সেবায় পুলিশের প্রতিটি সদস্যকে আরও আন্তরিক হতে হবে। ভালো কাজের স্বীকৃতি দিলে দায়িত্ববোধ বাড়ে।
এলাকাবাসীর প্রত্যাশা, বিরুলিয়া পুলিশ ক্যাম্পসহ জেলার সকল ক্যাম্পের কর্মকর্তারা এভাবেই সেবার মানসিকতা নিয়ে কাজ করে যাবেন।
