উজিরপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাওন গ্রেপ্তার

আদালত দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিএম খান শাওনকে গ্রেপ্তার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।
১৪ নভেম্বর সন্ধ্যায় উজিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পরমানন্দসাহা এলাকায় নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারেক আজিজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, শাওনের বিষয়ে তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *