উজিরপুরের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি সর্দার সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন।
আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *