বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ২রা এপ্রিল রোজঃ-বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলার উত্তর উত্তরসুর(কাশীপুর)
শ্রীযুক্ত বাবু জিতু মোহন বৈদ্য মহোদয়ের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়,অষ্টপ্রহর ব্যাপী রাধাগোবিন্দ লীলা যজ্ঞ অনুষ্ঠান উক্ত অনুষ্ঠান মালায় ছিল অধিবাস ও পরমাধ্য পিতৃদেব ও মাতৃদেবীর স্মরণে মুর্তি শিলা স্হাপন এতে ৫/৬ জন মহাপন্ডিতগন পুজা ও যজ্ঞের মাধ্যমে স্হাপন করেন,পরে অষ্টপ্রহর ব্যাপী নাম লীলা সংকীর্তন পরিবেশনায় ছিলেন অর্পা দাশ।
আগামীকাল দধিভঞ্জন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। বলে জিতু মোহন বৈদ্য জানান আরও বলেন বাবা মা জন্ম দিলেন বলে আজ আমি হাজারো ভক্তগনের মধ্যে প্রসাদ বিতরন করতে পেরে আমি ধন্য আপনারা আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন যেন প্রতি বৎসর মা বাবার আত্মার শান্তি কামনায় কাজ করতে পারি।।
