শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রয়েছে ৩টি তেলের ডিপো। এখান থেকেই মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সব পাম্পে জ্বালানি সরবরাহ করা হয়।
ডিপো সংশ্লিষ্টরা বলছেন, পেট্রোল, ডিজেল ও অকটেনের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং প্রতিদিন নিয়মিত পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে। এমনকি গত বছরের মার্চ মাসের তুলনায় এ বছর মার্চে বেশি তেল সরবরাহ করা হয়েছে বলেও দাবি তাদের। অর্থাৎ, ডিপোতে তেলের কোনো ঘাটতি নেই।
তাহলে প্রশ্ন—পাম্পে তেল মিলছে না কেন? তেল যাচ্ছে কোথায়?
এদিকে পাম্প মালিকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে না। ফলে গ্রাহকরা প্রয়োজনমতো জ্বালানি পাচ্ছেন না।
