বাবলু আচার্য্য: মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ১৩ই জানুয়ারী রোজঃ-মঙ্গলবার বিকাল ০৪/০০ঘটিকায়
শ্রীমঙ্গল দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে
শীতের কনকনে হিমেল হাওয়ায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রীমঙ্গলের সন্তান, সুদূর মন্ট্রিল (কানাডা) প্রবাসী বিজয় ভূষণ দেব চৌধুরী ও মৌলভী বাজারের সন্তান পরিতোষ চক্রবর্তী স্বপন।
উনাদের
অনুদানে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি ও বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি শংকর বণিকের সভাপতিত্বে ও ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অজয় কুমার দেব।
উপস্থিত ছিলেন জীবেশ দাশ, প্রকৌশলী তুষার সরকার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অসিত পাল, গনেশ রায়, বিষ্ণু দেব চৌধুরী, এড. অনিরুদ্ধ চক্রবর্তী, নিউ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী বিভূতি-ভূষণ রায়।
প্রধান অতিথি অজয় কুমার দেব বলেন, দাতাদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শীতের এই দুঃসময় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রবাসে থেকেও শিকড়ের টানে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। মানবতার সেবায় দাতাগণের এই সহমর্মিতা সমাজে ভালোবাসা ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করবে এমনটাই প্রত্যাশা সবার।
