শ্রীমঙ্গল উপজেলা গ্রীল ওয়ার্কশপ মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা

দেশজুড়ে

শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ

শ্রীমঙ্গল উপজেলা গ্রীল ওয়ার্কশপ মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত।
অদ্য বৃহস্পতিবার (১৫ রমজান) শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ গাংচিল রেস্টুরেন্টে শ্রীমঙ্গল উপজেলা গ্রিল ওয়ার্কশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক শেখ সোহেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রীকৃষ্ণ স্বর্ণকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজসেবক শের আলী হেলাল চৌধুরী।
সাধ সুপার স্টোর সত্তা অধিকারী ফারুক মিয়া, বাসার এন্টারপ্রাইজের সত্তা অধিকারী মোঃ খাইরুল আলম বাশার এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *