শ্রীমঙ্গলে মুজিবুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বিভিন্ন সংগঠন, কৃতজ্ঞতা প্রকাশ নবনির্বাচিত এমপির

দেশজুড়ে রাজনীতি

বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২৩শে ফেব্রুয়ারী রোজঃ-সোমবার সকাল ১১/-ঘটিকায় জেলা পরিষদ অডিটরিয়াম
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শ্রীমঙ্গলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান চৌধুরী তুহিন ও মোবারক হোসেন লোপ্পার সঞ্চালনায় অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় একে একে শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র (বিটিআরআই) এর পরিচালকবৃন্দ, দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা, শ্রীমঙ্গল বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ, শ্রীমঙ্গল বিড অফিসার, পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি, শ্রীমঙ্গল প্রেসক্লাব, নিরাপদ সড়ক চাই, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (আশিদ্রোণ), জগন্নাথ সেবা সংঘ,শ্রীমঙ্গল উপজেলা শাখা ট্রাক-ট্যাংকলরি,পিকআপ,কাভার্ড ভান শ্রমিক ইউনিয়ন ২৪০৩ সংগঠন, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল, সম্মিলিত সাংস্কৃতিক কর্মীবৃন্দ (বিজয় থিয়েটার), শ্রীমঙ্গল রেফারি সমিতি, পরম যুব সংঘ, উদীচী শিল্পী গোষ্ঠী, প্রান্তিক থিয়েটার, শ্রীমঙ্গল দলিল লেখক সমিতি, ভৈরব বাজার উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর, রামকৃষ্ণ সেবা শ্রম, শ্রীমঙ্গল উপজেলা শাখা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ১২২৩, বস্ত্র ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠন।
অনুষ্ঠানে হাজী মুজিব সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে শোধ করতে চান। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নসহ সার্বিক অগ্রগতিতে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *