এই প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান।

দেশজুড়ে

শেখ সোহেল আহমেদ
শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজার-৪ ( শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নব নির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) শপথ গ্রহনের পর এলাকায় প্রথম আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে হাসপাতালের সকল রোগীদের দুধ সরবরাহ করেন।

এসময় তিনি হাসপাতালের কি কি সমস্যা রয়েছে এসব বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের নিকট থেকে জেনে নেন এবং উপস্থিত গণমাধ্যম কর্মীদের সহায়তা চেয়ে তিনি বলেন,এসব বিষয়ে তিনি স্বাস্থ্য মন্ত্রীর সাথে দেখা করে প্রয়োজনীয় চিকিৎসক সরবরাহ,ক্লিনার নিয়োগ,আরও একটি এম্বুলেন্স সরবরাহ ও হাসপাতালের শয্যা বৃদ্ধির ব্যাপারে ডিও লেটার ইস্যু করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *