দেশকে তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন ভোটাররা -জহির উদ্দিন স্বপন

দেশজুড়ে রাজনীতি

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্ঠা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষ মার্কার নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান গোটা জাতির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। আগামী দিনের বাংলাদেশকে দেশ নায়ক তারেক রহমানের হাতে তুলে দিয়েছে ভোটাররা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরকারী গৌরনদী কলেজ মসজিদ মাঠে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন-যারা অশ্লীল এবং অনেক কুট তর্ক করতো, মিথ্যা অপপ্রচার করতো তাদের মুখে কালিমালেপন করে দিয়েছে জনগণ ১২ তারিখে নির্বাচনের মধ্যদিয়ে। প্রমান হয়েছে পেশীশক্তির চেয়ে জনগনের শক্তি অনেক বড়। আমরা জনগনের এই আস্থাকে ধরে রাখতে চাই। ভোটাররা যেই প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছে, সেই প্রত্যাশায় যেন আঘাত না লাগে।

তিনি আরও বলেন-আমাদের মনে রাখতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিরা হলো তিনি যেই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন সেই এলাকার অভিভাবক। কে কোন দল করে, কে কোন ধর্মের অনুসারী তা কিন্তু নির্বাচিত প্রস্তিনিয়িরপল্লিহেশবশালি ৰায়খ্যায়। উসামাজদারার লক্ষিন্টিয় হচ্ছো জালের মোজিহওপ্রদানা, মানুষেরুাহিতা ইত্তান। স্বপন বলেন-প্রতিপক্ষের সঙ্গে কোনধরনের আক্রোশে জরাবেন না। সমস্ত নির্যাতিত নেতাকর্মীদের পর্যায়ক্রমে খেয়াল রাখবো। নির্বাচনে যার যতটুকু অবদান পর্যায়ক্রমে সেই অবদানকে আমরা স্মরণ করবো। আপনাদের ধৈর্য্য ধরতে হবে।

বক্তব্যের শুরুতেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সদ্য প্রয়াত বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের স্মারণ করেন।

দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহবায়ক আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বর্তমান আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *