লাইনে দাঁড়িয়ে ভোট দিলেনধানের শীর্ষের প্রার্থী জহিরউদ্দিন স্বপন

দেশজুড়ে রাজনীতি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের নিজ ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে জহির উদ্দিন স্বপন বলেন-বহু বছর পর সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে দিনের প্রথম প্রহরে ভোট দিতে পেরে আনন্দ অনুভব করছি। এদেশের মানুষ প্রায় দুই দশক পর অনেক ত্যাগের বিনিময়ে ভোটাধিকারের প্রয়োগের সুযোগ পেয়েছি। অধিকার চর্চার এই সময়ে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই চর্চা ফিরে পেয়েছি।
নিজের বিজয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যাক্ত করেন।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী কামরুল ইসলাম খান নিজ নিজ ভোটকেন্দ্রে প্রদান করেছেন। এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *