গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন- অবিভক্ত বাংলার মহানায়ক মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের আদর্শ, কর্মকান্ড ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের অনেকেই জানেন না যোগেন্দ্রনাথ মন্ডল কে ছিলেন।আমরা তাকে নতুন প্রজন্মের কাছে আরো পরিচিতি করে তুলতে চাই। এজন্য তার জন্মভূমিতে একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। অবিভক্ত বাংলার সমবায় ও ঋণদান মন্ত্রী, অবিভক্ত বাংলার আইন ও বিচার মন্ত্রী, পাক-ভরত কেন্দ্রীয় সরকারের আইন ও শ্রম মন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১২৬ তম জন্মজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেন-বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে যোগেন্দ্রনাথ মন্ডলের স্মৃতি রক্ষায় কোন উদ্যোগ গ্রহন করা হয়নি।তার স্মৃতি বিজরিত মৈস্তারকান্দি এলাকায় কোন উন্নয়ন করা হয়নি। আগামী ১২ ফ্রেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ মার্কাকে বিজয়ী করা হলে যোগেন্ত্রনাথ মন্ডলের স্মৃতি রক্ষায় উদ্যোগ গ্রহন করা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দিতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের আয়োজনে স্মৃতি পরিষদের সভাপতি মন্টু লাল মন্ডলের সভাপতিত্বে এবং স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মনতোষ সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়া, জেলা বিএনপির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব চুন্নু সরদার প্রমূখ।সভার শুরুতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
