মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- অদ্য ২৯শে জানুয়ারী ২০২৫ইং রোজঃ-বৃহস্পতিবার সকাল ১১/০০ঘটিকায় শ্রীমঙ্গল ষ্টেশন রোড পেট্রোল পাম্পে অনুষ্ঠিত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১০ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশের পক্ষে এবং গণভোট প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক নির্বাচনী পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভা ও পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মূখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব এহতেশাম হক,
এনসিপি নেতৃবৃন্দ বলেন আপনারা ১২ তারিখে প্রীতম দাশকে শাপলা কলি মার্কায় ভোট দিবেন।।
