শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রমের নতুন পরিচালনা কমিটি গঠিত।

দেশজুড়ে ধর্ম

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
শ্রীশ্রী রামকৃষ্ণ দেবের আদর্শে মানবসেবা, আধ্যাত্মিক চর্চা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা ও নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে এগারো ঘটিকায় শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম, শ্রীমঙ্গল প্রাঙ্গণে উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভাটির প্রথম অধিবেশনে মিশনের সাবেক সভাপতি দীপক ধর পুরকায়স্থের সভাপতিত্বে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন রঞ্জিত রায় রন এবং আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন পিযুষ দাশ। বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে প্রতিবেদন ও হিসাব অনুমোদিত হয়।
দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অজয় কুমার দেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনীল বৈদ্য শচী, দেবব্রত দত্ত হাবুল, সজল ঘোষ মনা, সঞ্জয় রায় রাজু, অজিত বৈদ্য, বিশ্বনাথ চৌধুরী ছোটনসহ আরও অনেকে। বক্তারা রামকৃষ্ণ সেবাশ্রমের মানবিক ও ধর্মীয় কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সেবাশ্রমের কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে ডা. নিবাস চন্দ্র পালকে সভাপতি, নির্মলেন্দু ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক এবং হীরালাল কর্মকারকে অর্থ সম্পাদক করে ৩ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *