উজিরপুরে শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিলবেগম খালেদা জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

রাজনীতি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:বরিশালের উজিরপুর উপজেলায় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের আপসহীন নেত্রী, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৫ জানুয়ারি বাদ আছর উজিরপুর পৌর সদর মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জিয়া আমিন রাড়ি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান।বক্তব্যে নেতৃবৃন্দ মরহুম বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় তার ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নাম, যাঁর আদর্শ অনুসরণ করে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ আজও রাজপথে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাদুৎজ্জামান কমরেড, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির মল্লিকসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।মিলাদ মাহফিল শেষে মরহুম নেত্রীর রুহের মাগফেরাত কামনা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *