বাবলু আচার্য্য: মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- অদ্য ৬ই ফেব্রুয়ারী২০২৬ইং রোজঃ-মঙ্গলবার বিকাল ৪ঘটিকার সময় জয়নগর পাড়া লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে অনুষ্ঠিত।
কম্বল বিতরন করেন
অসহায় মানুষের জন্য, ঠিক তখনই মানবতার উষ্ণ বার্তা নিয়ে পাশে দাঁড়াল শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, ঢাকা।
শ্রীমঙ্গল জয়নগর আবাসিক এলাকায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রাঙ্গণে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতের নির্মম বাস্তবতায় এই সামান্য কম্বল যেন হয়ে ওঠে ভালোবাসা, সহমর্মিতা আর আশার এক উষ্ণ আলিঙ্গন।
শ্রীমঙ্গল শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরের সাধারণ সম্পাদক সমীর কুমার ঘোষ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আশ্রমের সভাপতি শিবু সিংহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অজয় কুমার দেব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরের কার্যকরী পরিষদের সভাপতি অজিত বৈদ্য, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, স্বামীবার্গ, ঢাকা-এর উপদেষ্টা প্রকৌশলী তুষার কান্তি সরকার, প্রদীপ রায় মনা, দেবব্রত দত্ত হাবুল, গৌতম পুরকায়স্থসহ আরও অনেকে।
এই মহতী কম্বল বিতরণ কার্যক্রমে আর্থিক সহায়তা দিয়ে মানবতার পাশে দাঁড়ান শ্রীমঙ্গল লোকনাথ ভাব প্রচার সংঘের সভাপতি মতিলাল ভৌমিক, সাবেক পৌর কমিশনার গৌঁরাঙ্গ দাশ, সমাজসেবক সুব্রত দাশ এবং উপদেষ্টা প্রকৌশলী তুষার কান্তি সরকার।
