শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত।

দেশজুড়ে

শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ

শ্রীমঙ্গলে বহু সাংস্কৃতিক মিলনমেলার প্রতীক হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ র‌্যালি আয়োজন করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

শোভাযাত্রা জুড়ে ছিল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টিভ্যালের প্রচারণা এবং সম্প্রীতির বার্তা।
শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুজাতিক-সংস্কৃতির সম্মিলন Harmony Festival 2025।

আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর শ্রীমঙ্গল ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।
এই উৎসবে শ্রীমঙ্গল তথা বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার সংস্কৃতি, নাচ, গান, পোশাক, ঐতিহ্য ও জীবনধারার এক মহামিলনমেলা উপস্থাপিত হবে। উৎসবকে ঘিরে শ্রীমঙ্গলে ইতোমধ্যে আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *