উজিরপুরে ঢাকা মহানগর জাসাস নেতার ভাইয়ের কবর জিয়ারত করেন – কাজী টিপু।

দেশজুড়ে

উজিরপুর বরিশাল প্রতিবেদ ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর ব্যবসায়ী ও ঢাকা মহানগর জাসাস নেতার ভাই শিকারপুর বন্দর ব্যবসায়ী ও বিএনপি কর্মী মইনুল হক আজাদ এর কবর জিয়ারত করেন – বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। ০৫ ডিসেম্বর বিকেলে মরহুমের কবর জিয়ারত করেন এই নেতা। মরহুম মাইনুল হক আজাদ ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর জাসাস এর সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মাহাতাব উদ্দিন সিকদার বুলবুলের ছোট ভাই। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪ ডিসেম্বর ভোর রাতে ঢাকার একটি হসপিটালে ইন্তেকাল করেন। এ সময় কাজী রওনাকুল ইসলাম টিপু সাথে দলের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন। তিনি মরহুমের মহিতুল হকের সাথে কথা বলেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *