শ্রীমঙ্গলে শ্মশানঘাটে ধরা পড়ল ২৫ কেজি ওজনের ১৪ ফুট লম্বা অজগর সাপ।

দেশজুড়ে


বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২৩শে সেপ্টেম্বর রোজঃ-মঙ্গলবার দুপুর আনুমানিক ১২/৩০ ঘটিকায়
শ্রীমঙ্গল জেটি রোডের দেবনাথ সম্প্রদায়ের শ্মশানে দেখা মিলল এক বিশাল আকৃতির অজগর সাপ।
দেবনাথ শ্মশান প্রাঙ্গণে কিছু লোক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। হঠাৎ তারা ঝোপঝাড়ের ভেতর নড়াচড়ার শব্দ শুনে এগিয়ে গেলে দেখতে পান একটি বিশাল অজগর সাপ। এ সাপটি দেখে আতঙ্কিত হয়ে শ্রমিকরা কাজ ফেলে দ্রুত সরে যান।
পরে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটির উপস্থিতি নিশ্চিত করেন। সজল দেব জানান, অজগরটির ওজন প্রায় ২৪ থেকে ২৫ কেজি এবং লম্বায় ১৪ ফুট।
পরবর্তীতে অজগরটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, আবাসস্থল ধ্বংস আর খাদ্য সংকটের কারণে এ ধরনের সাপ মাঝেমধ্যেই মানুষের বসত এলাকায় ঢুকে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *