শ্রীমঙ্গলে লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

দেশজুড়ে

শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে খাসিয়া পুঞ্জিতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা এ কর্মসূচি চলে।

এতে খাসিয়া পুঞ্জির অর্ধশতাধিক নারী-পুরুষ ও কিশোর-কিশোরীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাসিয়া পুঞ্জির মন্ত্রী পিলাহ পতমী। তিনি সংস্থার সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন—

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা কাজ সামাজিক কাজ আমার ভালো লাগে, আমি নিজেও এই সংগঠনের সাথে জড়িত আছি।

ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ে টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, কার্যকরী সদস্য তোফাজ্জল হোসেন রাকিব প্রমুখ।

সংস্থার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, আজ আমাদের ৯৫ তম ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হলো খাসিয়া পুঞ্জিতে। ভবিষ্যতেও আমরা এই ধরনের জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *