শ্রীমঙ্গল পৌরসভার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-শ্রীমঙ্গল পৌরসভার পক্ষ থেকে ৬৯০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গণে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শ্রীমঙ্গল পৌরসভার ৯টি ওয়ার্ডের হতদরিদ্র মানুষের মাঝে (৩১ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী গণ।
