গৌরনদীতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

Uncategorized

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৩০৮ জন ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে ৩০ কেজি হারে চাল বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈকত গুহ পিকলু। এ সময় অন্যান্যের মধ্যে ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, ইউপি সদস্য আবদুর রহিম সরদার, হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *