উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই স্লোগান এবং “দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবনের জন্য ব্যবস্থাসমূহের পুনর্চিন্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি […]

Continue Reading

তুবার স্বপ্ন অনেক বড়, স্বপ্নপূরণে পাশে উপজেলা প্রশাসন

দীর্ঘদিন পর প্রিয় বিদ্যালয়ে ফিরল সেই তুবা উজিরপুর (বরিশাল) প্রতিবেদক:চুরির অভিযোগে বাবাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হৃদয়স্পর্শী ভিডিওতে যে ছোট্ট মেয়েটি বাবাকে চা-রুটি খাইয়ে দিয়েছিল, সেই ৯ বছরের তুবা এবার ফিরেছে তার প্রিয় বিদ্যালয়ে। তার পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ […]

Continue Reading

শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩জন।

বাবলু আচার্য্যমৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- শ্রীমঙ্গল উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর একটি ভাড়া বাসায় আটকে রেখে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(৩) ধারায় মামলা করেছেন।বুধবার ৩০ সেপ্টেম্বর মামলার পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,শ্রীমঙ্গলের ইছবপুর এলাকার দুলাল […]

Continue Reading

মা মরিয়মের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কাপাসিয়ায় দোয়া ও কাঙ্গালি ভোজ

প্রায় ৫ হাজার মানুষের অংশগ্রহণ | সুবিধাবঞ্চিত নারীদের কল্যাণে মরিয়ম ফাউন্ডেশনের নানা উদ্যোগ কাপাসিয়া (গাজীপুর), ২৮ সেপ্টেম্বর ২০২৬:গাজীপুরের কাপাসিয়ায় আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও পীরজাদা মহীয়সী রমণী মা মরিয়মের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কাপাসিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন। দিনটি উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মরহুমা […]

Continue Reading

ঈশ্বরদীতে বৃক্ষরোপণ অভিযান-২০২৬

বিশেষ প্রতিনিধি:“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিকাপুর আনসার ও ভিডিপি ক্লাব প্রাঙ্গণে ঈশ্বরদী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও […]

Continue Reading

অবশেষে মাদক নিরাময় কেন্দ্রে সেই অনিক মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক:চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় থাকা বাবাকে চা-রুটি খাইয়ে দেওয়া ৯ বছরের শিশুকন্যার হৃদয়স্পর্শী দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানবিক উদ্যোগ নিয়েছে বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন। মাদকাসক্তির অভিযোগ থাকা ওই বাবা অনিককে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সুজা। একই সঙ্গে শিশুটির লেখাপড়ার দায়িত্ব […]

Continue Reading

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-০২ জন।

বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২৭ই সেপ্টেম্বর ২০২৬ইং রোজঃ-রবিবাররাত ১২/৩০ঘটিকায়শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব সরকার আবদুল্লাহ আল মামুন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/তামিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন ০৫নং কালাপুর ইউপির অন্তর্গত ভাগলপুর সাকিনস্থ ভাগলপুর বায়তুল সালাম জামে মসজিদ এর সামনে পাঁকা রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করিয়া মাদক কারবারী ১। মোঃ রুহেল মিয়া (২৯), পিতা-মৃত […]

Continue Reading

​হাইল হাওড়ে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে শ্রীমঙ্গলের বিলাশের পাড় মানববন্ধন করা হয়।

শেখ সোহেল আহমেদশ্রীমঙ্গল প্রতিনিধি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ও আশীদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ গ্রামে হাইল হাওড়ে শহরের ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ​স্থানীয় সচেতন এলাকারবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও নানা ধরনের সচেতনতামূলক প্লেকার্ড হাতে নিয়ে হাইল হাওড় ও পরিবেশ রক্ষার দাবি জানান। ​মানববন্ধনে প্রদর্শিত […]

Continue Reading

উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর চা-রুটি খাইয়ে বাবার ব্যথার জায়গায় হাত বুলিয়ে দিল ৯ বছরের মেয়ে

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক:ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। বামরাইল বাজারে চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মারধর করছিল স্থানীয় লোকজন। চারপাশে মানুষের ভিড়, উত্তেজনা আর চিৎকার। এর মধ্যেই হঠাৎ ভিড় ঠেলে ছুটে আসে ৯ বছরের ছোট্ট এক মেয়ে—বাবাকে বাঁচাতে।আটক ব্যক্তি অনিক হাওলাদার। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার চুরির অভিযোগে তিনি ধরা পড়েছিলেন। স্থানীয়ভাবে বিষয়গুলো মীমাংসাও করা […]

Continue Reading

শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

শেখ সোহেল আহমেদশ্রীমঙ্গল প্রতিনিধি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার রাত ৮টায় শ্রীমঙ্গল শহরের রিজিক রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল উপজেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান কয়েছ আহমেদ সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদ এর সঞ্চালনায় সভায় স্বাগত […]

Continue Reading