​হাইল হাওড়ে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে শ্রীমঙ্গলের বিলাশের পাড় মানববন্ধন করা হয়।

দেশজুড়ে

শেখ সোহেল আহমেদ
শ্রীমঙ্গল প্রতিনিধি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ও আশীদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ গ্রামে হাইল হাওড়ে শহরের ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

​স্থানীয় সচেতন এলাকারবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও নানা ধরনের সচেতনতামূলক প্লেকার্ড হাতে নিয়ে হাইল হাওড় ও পরিবেশ রক্ষার দাবি জানান।

​মানববন্ধনে প্রদর্শিত প্লেকার্ডগুলোতে লেখা ছিল—”পলিথিন আর প্লাস্টিকে হাওড়ের মিষ্টি পানি আর সবুজ প্রকৃতি আজ বিপন্ন”, “আমাদের পরিষ্কার শহর দরকার, কিন্তু হাওড়কে ময়লার ভাগাড় বানানো চলবে না” এবং “হাওড়ের বুকে ময়লার স্তূপ মানে আগামী প্রজন্মের মুখে বিষ তুলে দেওয়া।

এসময় বক্তব্য রাখেন,,আনোয়ার মিয়া,সারফিন আহমদ,বিল্লাল আহমদ,সালমান মিয়া প্রমুখ।

​এ সময় বক্তারা বলেন, শ্রীমঙ্গল শহরের সমস্ত ময়লা-আবর্জনা হাইল হাওড়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রাকৃতিক জলাশয়ে ফেলায় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। পলথিন ও প্লাস্টিক বর্জ্যের কারণে হাওড়ের মিষ্টি পানি ও পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে।

​অবিলম্বে হাইল হাওড়ে বর্জ্য ফেলা বন্ধ করে বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিকল্প ও উপযুক্ত স্থান নির্ধারণের জোর দাবি জানান আন্দোলনকারীরা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সচেতন এলাকাবাসী।  বিলাসের পাড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *