কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা- যানজটমুক্ত হবে শহর : এমপি শওকতুল ইসলাম

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইকারীদের কোনো দল নেই। সমাজের শান্তি বিনষ্টকারী এসব অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কুলাউড়া পুলিশ প্রশাসনকে ঢেলে সাজিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের নির্দেশনাও দেন তিনি।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির […]

Continue Reading

উজিরপুরে শিক্ষককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃবরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক–এ ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি বিকেল প্রায় ৩টার দিকে হারতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হারতা ইউনিয়নের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল–এর সদস্য সচিব মোহাম্মদ […]

Continue Reading

হেমায়েতপুর আর্মি ক্যাম্প কর্তৃক সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক।

সাভার প্রতিনিধি : সাভার সেনা ক্যাম্পের আওতাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় সন্দেহজনক গতিবিধির কারনে দুইজন ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে গাঁজা এবং দেশি ও বিদেশি মদ উদ্ধার করে। উক্ত অভিযানে আনুমানিক ২০ লিটার বিদেশি ও দেশীয় মদ, ২৫০ গ্রাম গাঁজা, ০৬টি কাঁচি, ০৪টি […]

Continue Reading

সেনা ক্যাম্পে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সেনা ক্যাম্পে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশালের গৌরনদী আর্মি ক্যাম্পে সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় স্থানীয় সাংবাদিকবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় গৌরনদী আর্মি ক্যাম্পের কমান্ডারসহ আমন্ত্রিত সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাংবাদিকদের সুসম্পর্ক ও যোগাযোগ […]

Continue Reading

আসন্ন নির্বাচনকে সামনে রেখে উজিরপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানইয়াবা ও গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে বিশেষ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ কাইয়ুম হাওলাদার (৩৮) ও মোঃ রিয়াজ (২৮)। আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, তারা […]

Continue Reading

উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে চাচা খুন, অভিযুক্ত গ্রেপ্তার

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা বাইজিদ (২১)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত বাইজিদ আঃ সত্তার হাওলাদার ও মাতা মুকুল বেগমের সন্তান। নিহত আলী আহম্মেদ (৫০) গুঠিয়া ইউনিয়নের নয়াবাড়ী এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ […]

Continue Reading

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ উজিরপুরে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে চিহ্নিত সোহেল রানা সরদারকে আটক করেছে সেনা বাহিনী।তিনি দক্ষিণ ধামুরা গ্রামের বাসিন্দা এবং আবু বক্কর সরদারের পুত্র।সেনাবাহিনী নিয়মিত অভিযানের ভিত্তিতে গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১২.৩০ দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি […]

Continue Reading

সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুইজন গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় পৃথকভাবে সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।এসময় ইয়াবা, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথকভাবে মামলা দায়েরের পর রবিবার (২৫ জানুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গৌরনদী অস্থায়ী সেনা […]

Continue Reading

উজিরপুরে সেনা অভিযানে ইয়াবা–অস্ত্রসহ চাঁদাবাজি মাদক চক্রের মূল হোতা আটক।

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :বরিশালের উজিরপুর উপজেলায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে এক চিহ্নিত সম্রাট শীর্ষ অপরাধীকে আটক করেছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর আনুমানিক ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন […]

Continue Reading

জমিজমা বিরোধে উজিরপুরে রণক্ষেত্র, একই পরিবারের দুই নারীসহ আহত ৪হামলার ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজাদের হামলায় একই পরিবারের দুই নারীসহ চারজন আহত হয়েছেন। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।ঘটনাটি ঘটে গত ২১ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে শিবপুর গ্রামে। আহতরা হলেন—আব্দুল আজিজ সরদার (৪৫), তার স্ত্রী […]

Continue Reading