উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ।

জাতীয় দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
‘রূপালি মৎস্যে সমৃদ্ধির দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। ১৬ আগস্ট (রবিবার) থেকে ১৮ আগস্ট পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পক্ষটি পালিত হবে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা জায়, ১৬ আগস্ট সকাল ১০টায় উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার।
পক্ষ উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও আধুনিক মৎস্যচাষ, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষাসহ মৎস্য সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান, সচেতনতামূলক কার্যক্রম, মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।
এ ছাড়া মৎস্য সংরক্ষণ আইন অমান্য করে মাছ আহরণ, পরিবহন, বিক্রি ও নিষিদ্ধ জাল ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান আইন ও শাস্তির বিধান সম্পর্কেও জনসাধারণকে সচেতন করা হবে। মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ, মৎস্যচাষি ও জেলেদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় মৎস্য পক্ষের সব কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব বিবেচনায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *