ডিবি (উত্তর), ঢাকা জেল বিশেষ অভিযানে ডিবি (উত্তর), ঢাকা জেলা কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি করার সরঞ্জামাদিসহ ০৪ (চার) জন পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য গ্রেফতার।

দেশজুড়ে

সাভার প্রতিনিধ স্টাফ রিপোর্টার

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ২৮/০৩/২০২৬ খ্রি. তারিখ রাত ০৪:১০ ঘটিকায় সাভার মডেল থানাধীন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা হইতে ডাকাত দলের সদস্য আসামী ১। ইলিয়াম তালুকদার @ ছোটন @ বাপ্পি (৩৫), পিতা-মৃত হারুন অর রশিদ, মাতা-নিলুফা, সাং-চামরুল, থানা-দুঁপচাচিয়া, জেলা-বগুড়া, এ/পি সাং-আকরাইন মইস্তাপাড়া মজিবর (শ্বশুর) এর বাড়ী থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ রাজু (৩৭), পিতা-হোসেন কাজী, মাতা-রওশন আরা বেগম, সাং-আমিন বাজার বেগুনবাড়ীর টেক, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ নুরনবী (২৪), পিতা-মোঃ শফিকুল ইসলাম, মাতা-মোসাঃ নুরজাহান বেগম, সাং-বাউসা, থানা-নকলা, জেলা-শেরপর, এ/পি সাং-আমিনবাজার বিনোতবাড়ী জজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। আব্দুল্লাহ (২১), পিতা-রাজন, মাতা-আমেনা, সাং-বরদেশী পূর্বপাড়া চাইনিজ নাছিরের (শ্বশুর) এর বাড়ীর, থানা-সাভার, জেলা-ঢাকাদের গ্রেফতার করেন।
উক্ত ধৃত ডাকাতদের হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত (১) ০১ (এক) টি লোহার ধারালো চাপাতি, যাহা লম্বা অনুমান ১৩ ইঞ্চি, (২) ০১টি ধারালো সুইচ গিয়ার যাহা খোলা অবস্থায় লম্বা ১০ ইঞ্চি এবং বন্ধ অবস্থায় ০৫.৫ ইঞ্চি, (৩) ০১টি প্লাষ্টিকের খেলনা পিস্তল যাহা লম্বা ১০.৫ ইঞ্চি, (৪) ০১ (এক) টি লোহার ধারালো চাপাতি, যাহা কাঠের বাটসহ লম্বা ১১.৫ ইঞ্চি, (৫) ০১ (এক) টি লোহার ধারালো ছেনি যাহা কাঠের বাটসহ লম্বা ২৪ ইঞ্চি। (৬) ০১টি দুই পার্শ্ব ধারালো তলোয়ার যাহা লম্বা ২৫ ইঞ্চি, (৭) ০১টি ধারালো চাইনিজ কুড়াল যাহা লম্বা ১৬ ইঞ্চি, (৮) ০১টি ধারালো চাইনিজ কুড়াল যাহা লম্বা ১২ ইঞ্চি, (৯) ০১টি সচল ইলেক্ট্রিক ডিল মেশিন যাহা বাটসহ লম্বা ১৮ ইঞ্চি, (১০) ০১টি সচল ইলেক্ট্রিক গ্যারানটিন মেশিন যাহা লম্বা ১০ ইঞ্চি, (১১) ০১টি প্লাস যাহা লম্বা ০৬.৫ ইঞ্চি, (১২) ০১টি কাটার লোহা যাহা লম্বা ১০ ইঞ্চি, (১৩) ০১টি স্ক্র ড্রাইভার যাহা লম্বা ০৮ ইঞ্চি, (১৪) ০১টি ধারালো কেচি যাহা লম্বা ০৭ ইঞ্চি। আসামীদের পিসিপিআর পর্যালোচনা করলে দেখা যায়, বর্নিত ১ নং আসামীর বিরুদ্ধে ৬ টি ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা নং-৭৩, তারিখ-২৮/০৩/২০২৬ খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *