কালীঘাট ইউনিয়ন কমপ্লেক্স থেকে শঙ্খিনী শাপ উদ্ধার।

দেশজুড়ে

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ১৯শে জুন ২০২৬ইং রোজঃ- বৃহস্পতিবার
শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার সময় শ্রমিকরা হঠাৎ একটি সাপ দেখতে পান। সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে স্থান ত্যাগ করেন।
পরবর্তীতে শ্রমিকরা ঘটনাটি মোঃ কালাম মিয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শককে জানালে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন। তারা জানান, এটি একটি শঙ্খিনী (Banded Krait) প্রজাতির অত্যন্ত বিষধর সাপ।
সাপটি দেখতে স্কুলের অনেক ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায়। তাদের নিরাপত্তার স্বার্থে সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করার অনুরোধ করা হয়। পরবর্তীতে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *