নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৪/০৬/২০২৬ খ্রি. তারিখ ১২:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। রবিন (২৭), পিতা-জাহিদুল ইসলাম, মাতা-মৃত শহর বানু, সাং-বক্তারপুর (বেদেপাড়া), থানা-সাভার, জেলা-ঢাকাকে ৩০০(তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ যাহার ওজন ৩০ গ্রাম মূল্য অনুমান (৯০,০০০/-নব্বই হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত আসামীর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
