প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা।

আদালত দেশজুড়ে

বরিশাল প্রতিনিধি: প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় প্রবাসী স্বামী ও শাশুরির সঙ্গে ঝগড়া করে কিটনাশক পান করে আত্মহত্যা করেছে রুনা বেগম (২৫) নামের দ্বিতীয় স্ত্রী। মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামের। নিহত রুনা ওই গ্রামের দুবাই প্রবাসী মনির হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়।
স্থানীয় ও প্রবাসীর একইবাড়ির বাসিন্দারা জানিয়েছেন, প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় গত সাত মাস পূর্বে গার্মেন্টস শ্রমিক রুনাকে ঢাকা বসে বিয়ে করেন মনির। এরপর সে (মনির) প্রথম স্ত্রীকে তার বাবার বাড়ী উজিরপুরের সাতলা এবং দ্বিতীয় স্ত্রীকে ভীমেরপাড় গ্রামের নিজ বাড়িতে রেখে দুবাই চলে যান।
গত কয়েকদিন পর্যন্ত দ্বিতীয় স্ত্রী রুনা প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য তার প্রবাসী স্বামী মনিরকে চাপ দিয়ে আসছিলো। এনিয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্বামী-শাশুরি সঙ্গে ঝগড়া হয় রুনার। ওইদিন দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে ঘরে থাকা কিটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে রুনা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *