শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ২০২৫।

দেশজুড়ে রাজনীতি

শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ

শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরে বিশাল র‍্যালী ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

এসময় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু,হাফিজুর রহমান চৌধুরী তুহিন,পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ,যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান,সদস্য সৈয়দ সালাউদ্দিনসহ যুবদল,ছাত্র দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *