শ্রীমঙ্গল প্রতিনিধি:
শেখ সোহেল আহমেদ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭৩টি পূজামণ্ডপে উদ্যাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
শুক্রবার (১৬ অক্টোবর) বেল ষষ্ঠী বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পূজা-অর্চনা, ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে মণ্ডপগুলো।
দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতি মণ্ডপে সিসি ক্যামেরা আওতায় নেয়া হয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে প্রতি মান্ডবে সাংবাদিকদের উপস্থিতি পাওয়া যায়, সনাতন ধর্মাবলীর লোক এ বছর নতুন আঙ্গিকে বিভিন্ন ধরনের লাইটিং ডিজে সেট সহ আনন্দ মুখর পরিবেশে আজকের দিনটি কাটিয়েছেন উনারা বলছেন এবারের পূজা খুব আনন্দ মুখর হবে ।
