শেখ সোহেল আহমেদ
শ্রীমঙ্গল প্রতিনিধি।
সভাপতি রুম্মন, সম্পাদক ময়নুল জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৩১ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম রুম্মনকে সভাপতি এবং দৈনিক এশিয়া বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ময়নুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
৫ অক্টোবর সোমবার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মোঃ আলমগীর গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনির নির্দেশনায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিত রায়, সহ-সভাপতি মোঃ আনিসুল ইসলাম আশরাফি, সহ-সভাপতি সঞ্জয় কুমার দে, সহ-সাধারণ সম্পাদক নান্টু রায় ও এম মুসলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জব্বার রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ, অর্থ সম্পাদক মোঃ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক রাজু দত্ত, সহ-দপ্তর সম্পাদক পলি রানী দেবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পী দেব, জনকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ দুরুদ আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক কাজী গোলাম কিবরিয়া জুয়েল, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট বিশ্বজিত কর, ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ সোহেল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক খালেদুর রহমান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বকশী আক্তারুজ্জামান লিটন, মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সেলিনা আক্তার।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ জিতু তালুকদার, হুমায়ুন রশিদ বাপ্পী, মনিরুল ইসলাম মনির, মোঃ ফাহাদ আহমেদ, মোঃ আউয়াল কালাম বেগ, মোঃ মালিক মিয়া, মোঃ মহিউদ্দিন রিপন, রুপক দত্ত ও মোঃ তাহমিদ নিশান।
এ ছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন মীর লিয়াকত আলী, সৈয়দ মহসিন পারভেজ, মোঃ হাফিজ আহমদ ও সৈয়দ আমিরুজ্জামান।
নতুন কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে জেলার সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নবনির্বাচিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম রুম্মন বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি ও মহাসচিব আমাদের অভিভাবক। তাঁরা আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিক সমাজের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নবগঠিত মৌলভীবাজার জেলা কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
