পাথালিয়া ইউনিয়ন পরিষদে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

দেশজুড়ে

সাভার প্রতিনিধি: ~
ওমর ফারুক মানিক | ৬ অক্টোবর ২০২৬

সাভারের আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজন করা হয়েছে।

শনিবার সকালে পাথালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, কুরগাঁও থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সোবহান। এ সময় ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আব্দুল বারেক সহ পরিষদের অন্যান্য সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

“নিজ আঙিনা রাখলে পরিষ্কার, পরিচ্ছন্ন থাকবে মন সবার” এই স্লোগানে পুরো ইউনিয়নে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়।

আয়োজনে: পাথালিয়া ইউনিয়ন পরিষদ, আশুলিয়া, সাভার, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *