শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-০২ জন।

দেশজুড়ে

বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২৭ই সেপ্টেম্বর ২০২৬ইং রোজঃ-রবিবাররাত ১২/৩০ঘটিকায়শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব সরকার আবদুল্লাহ আল মামুন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/তামিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন ০৫নং কালাপুর ইউপির অন্তর্গত ভাগলপুর সাকিনস্থ ভাগলপুর বায়তুল সালাম জামে মসজিদ এর সামনে পাঁকা রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করিয়া মাদক কারবারী ১। মোঃ রুহেল মিয়া (২৯), পিতা-মৃত রকিম মিয়া, সাং-সরকার বাজার, ২। মাসুম আহমেদ (৩০), পিতা-মোঃ আলফু মিয়া, সাং-করিমপুর, উভয় থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার পূর্বক আসামী মোঃ রুহেল মিয়ার হেফাজত হইতে ৩০০(তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেসহ ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা, যাহার রেজিঃ নং-মৌলভীবাজার থ-১২-৩০৮০ জব্দতালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *