শেখ সোহেল আহমেদ
শ্রীমঙ্গল প্রতিনিধি
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মৌলভীবাজার জেলার সার্বিক অবস্থা পর্যালোচনা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ২৫ ডিসেম্বর ২০২৫, রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মিজানুর রহমান আলম। সভার সঞ্চালনা করেন পরিতোষ দেব। সভার আয়োজন করে সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা এবং সহযোগিতায় ছিল বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (WBB Trust)।
সভায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা করেন। তারা তামাকজনিত ক্ষতি কমাতে আইন বাস্তবায়ন জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা য় অংশ গ্রহন করেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক শীর্ষ খবর প্রতিনিধি শেখ সোহেল আহমদ, মোহন চন্দ্র দেব, মোঃ মাজহারুল ইসলাম, মিঠুন দেব, মোঃ হেমায়েত উদ্দিন,তানজিমা আক্তার তান্নি, বর্ষণ দেব, দিপ্ত নাথ এবং অভিক দেব প্রমুখ ব্যাক্তিবর্গ।
