শ্রীমঙ্গলে পরিত্যক্ত খাদ থেকে অজগর সাপ উদ্ধার।

দেশজুড়ে

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ৭ই সেপ্টেম্বর ২০২৬ইং রোজঃ- সোমবার রাত ৯টা ২০মিঃ শ্রীমঙ্গল মৌলভীবাজারের চড়ুইগাঁও এলাকার বাবলু দেবের বাসার আঙ্গিনায় একটি পরিত্যক্ত খাদের ভিতরে একটি অজগর সাপ দেখতে পান তিনি।

পরবর্তীতে বাবলু দেব বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।

পরে উদ্ধার করা অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *