সাভারের পাথালিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ, ৫৫৫ পরিবার পেল ১৫ টাকা কেজি দরে চাল

দেশজুড়ে

_সাভার প্রতিনিধি:~ ওমর ফারুক মানিক
_সাভার,  ২ সেপ্টেম্বর  ২০২৬, শনিবার_

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সাভারের পাথালিয়া ইউনিয়নে নিম্নআয়ের ৫৫৫  জন মানুষের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ করা হয়েছে।

নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রত্যেক কার্ডধারীকে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে প্রদান করা হয়।

চাল বিতরণ কার্যক্রম সরাসরি তদারকি করেন তদারকি কর্মকর্তা সেলিম রেজা। আর বিতরণ কাজ পরিচালনা করেন ডিলার আলমগীর হোসেন।

সরকারের এই উদ্যোগের ফলে পাথালিয়া ইউনিয়নের সুবিধাভোগী পরিবারগুলো তুলনামূলক কম দামে চাল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা জানান, সরকারি নির্দেশনা ও নির্ধারিত মূল্যে সঠিকভাবে চাল বিতরণ নিশ্চিত করতে কার্যক্রমটি কঠোরভাবে তদারকি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *