উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি মোঃ মাহাতাবউদ্দিন সিকদার বুলবুলের শাশুড়ি আলেয়া বেগম (৭৭) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর বনশ্রীস্থ ফরাজী হাসপাতাল-১-এ চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমা আলেয়া বেগমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ মাগরিব দক্ষিণ বনশ্রী জামে মসজিদ (বড় মসজিদ)-এ অনুষ্ঠিত হয়। পরে মসজিদ কমপ্লেক্স-সংলগ্ন কবরস্থানে তাঁর স্বামী মরহুম আলহাজ্ব মাহবুবুল হক ও পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা আলেয়া বেগমের গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামে।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তায়ালা মরহুমা আলেয়া বেগমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
