বৈঠাকাটা ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

দেশজুড়ে ধর্ম

মোঃ ওয়ালিউল্লাহ রাইসুল নাজিরপুর প্রতিনিধি.. পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর পটভূমি ও তাৎপর্য নিয়ে আলোচনা, হামদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈঠাকাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান, কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো. মিজানুর রহমান, ৯ নম্বর কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আরিফুর ইসলাম উজ্জ্বল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯ নম্বর কলারদোয়ানিয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা মো. মোস্তফা কামাল। এছাড়াও কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান, বিদ্যোৎসাহী সদস্য মো. মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আরিফুর ইসলাম উজ্জ্বল এবং জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার আমির মাওলানা মো. মোস্তফা কামাল। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *