শ্রীমঙ্গল প্রতিনিধি ।
শেখ সোহেল আহমেদ
শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় এ সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় শহরে যানজট নিরসনে টমটম চালকদের লাইসেন্স এর আওতায় আনা ও এ বিষয়ে পুলিশি রিপোর্ট দ্রুত প্রদান,পৌরসভায় ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান অব্যাহত রাখা,মাদক উদ্ধারে পুলিশ ও বিজিবি’র অভিযান রাখা,অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা,হোটেল রিসোর্টে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান পরিচালনা,স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা বৃদ্ধির জন্য অভিভাবক সমাবেশ করা,চা শ্রমিক সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটির নির্বাচন নিয়ে কেউ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়।
এসব বিষয়ের ওপর গত মিটিং এর সিদ্ধান্ত ও ফলোআপের ওপর গুরুত্বারোপ করে স্টেক হোল্ডারদের নিকট জবাবদিহিতা চান ইউএনও। ভারতীয় সীমান্ত হয়ে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
এসময় আইনশৃঙ্খলা কমিটির সদস্য উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ,উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তুহিন চৌধুরী,সদস্য মকসুূদ আলী,
শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন,এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রিতম দাস,নয়টি ইউনিয়ন এর চেয়ারম্যানগণ,পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
