বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আদালত দেশজুড়ে

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৫/০৭/২০২৬ খ্রি. তারিখ ১৯:০০ ঘটিকায় সাভার মডেল থানাধীন রাজফুলবাড়িয়া কুটিবাড়ি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। সেলিনা (৪০), পিতা-মোঃ আঃ সাত্তার, স্বামী-মিন্টু শিকদার, মাতা-আলেয়া খাতুন, সাং-রাজফুলবাড়িয়া কুটিবাড়ি, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, যাহার মূল্য অনুমান (১৫,০০০/- পনের হাজার টাকা) গ্রেফতার করেন এবং মাদক বিক্রির নগদ ৫০০০/- (পাঁচ হাজার) টাকা উদ্ধার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৬/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ০০:০৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন পলাশবাড়ি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ কাওসার ইসলাম (২৮), পিতা-মৃত আমির হোসেন, সাং-পেড়ালবাড়ি গুচ্ছগ্রাম, থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়, এ/পি সাং-কাইচাবাড়ি গোচারটেক মসজিদ সংলগ্ন, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোঃ সাদ্দাম হোসেন পারভেজ (৩৫), পিতা-মোঃ হালিম মিয়া, সাং-পলাশবাড়ি নতুনপাড়া (গোচারের টেক বাইতুল নুর জামে মসজিদ), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, যাহার মূল্য অনুমান (১৫,০০০/- পনের হাজার টাকা) গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, বর্ণিত ০২ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা, ৩ নং আসামীর বিরুদ্ধে ১ টি অন্যান্য মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *