উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৬৫০ শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ, সবুজায়নের আহ্বান

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক পরিসরে ফলদ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৬ জুলাই) সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৫০ জন শিক্ষার্থীর মাঝে উন্নত জাতের একটি করে আম ও একটি করে লিচুর চারা বিতরণ করা হয়।

সকালে বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের প্রায় ৩০০ জন শিক্ষার্থীর হাতে একটি করে আম ও একটি করে লিচুর চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণেও বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়।

একই দিনে উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী মাধ্যমিক বিদ্যালয়েও একই কর্মসূচির আওতায় ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে উন্নত জাতের আম ও একটি করে লিচুর চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন উজিরপুর এরিয়া ম্যানেজার সিলভিয়া ডেইজি, সিআরএসএস কর্মকর্তা আহসান সুমন, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন, পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজী ফেরদৌসী, শিক্ষক প্রতিনিধি ফিরোজা সিদ্দিকা শিমুল, সহকারী শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক শাহানা পারভীন, বীথি দাস।

হাফিজা আক্তার, বিদ্যুৎসাহী মুহাম্মদ সাইদুর রহমান ইকবাল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজ হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউসুফ রাড়ী, উপজেলা হেলথ ইন্সপেক্টর আব্দুল লতিফ মোল্লা, বামরাইল ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী শিরীন আক্তার লিপি, সদস্য কানিজ ফাতেমা, সদস্য আসমা আক্তার

ইউপি সদস্য আশরাফ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে বিতরণ করা চারাগুলো রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *