বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ১৮০০(এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ (পাঁচ) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ০১ টি প্রাইভেট কার উদ্ধার।

আদালত

নিজস্ব প্রতিনিধ :

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৪/০৭/২০২৬ খ্রি. তারিখ ১৭:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন ধামসোনা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী আসামী ১। অঞ্জনা বেগম (৪৮), স্বামী-মৃত শহিদুল, পিতা-মৃত আমজাদ, সাং-উত্তর গাজিরচট (বুড়ির বাজার), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৩০০(তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ৩০ গ্রাম, মূল্য অনুমান ৯০,০০০/-(নব্বই হাজার টাকা) গ্রেফতার করেন ।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) শেখ মাসুদ আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৪/০৭/২০২৬ খ্রি. তারিখ সকাল ০৮:০৫ ঘটিকা হইতে ২০:৩০ ঘটিকা পর্যন্ত সাভার মডেল থানা এলাকা অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ সিরাজুল ইসলাম (৩৭), পিতা-ইসহাক, মাতা-হাসনাবানু, সাং-সেকশন-১২, ব্লক-প, উত্তর কালশী টেকের বাড়ী, বাউনিয়া, মিরপুর ১২১৬, থানা-পল্লাবী জেলা-ঢাকা, ৩। মোঃ সাহাব উদ্দিন (৫২) পিতা-মোঃ জাফর ওরফে জাবের, মাতা-হোসনেয়ারা, সাং-আলী ফকির ডেইল, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজার, এ/পি সাং-নেইবার হোমস, চালাবন, দক্ষিনখান, ডিএমপি ঢাকা, ৪। রফিক (৫৫), পিতা-তমিজ উদ্দিন, মাতা-মৃত রোকেয়া, সাং-বেনুখালী, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, এ/পি সাং-রোড-১৫, সেকশন-১২ রুপনগর, ঢাকা, ৫। মোঃ ইসমাইল (৪২), পিতা-মোঃ ইলিয়াস, মাতা-রাজিয়া, সাং-টেকপাড়া, ৪ নং ওয়ার্ড (পৌরসভা), থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, এ/পি সাং-নেইবার হোমস, চালাবন, দক্ষিনখান, ডিএমপি ঢাকাদের ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ১৫০ গ্রাম, যাহার মূল্য অনুমান (৪৫০,০০০/- চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা) গ্রেফতার করেন এবং মাদক বিক্রির কাজে পরিবহন হিসাবে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার জব্দ করেন।

বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ০৩ টি মাদক ও ৩ টি অন্যান্য মামলাসহ মোট ৬ টি মামলা, ২ নং আসামীরগ বিরুদ্ধে ১ টি মাদক মামলা, ৩ নং আসামীর বিরুদ্ধে ২ টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *