উজিরপুর বরিশাল প্রতিবেদ ঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ঘোষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে অনন্য কৃতিত্ব প্রদর্শন করেছে মেধাবী ছাত্র আহমেদ আবরার জুবাইর। সে বরিশাল বিভাগের অন্তর্গত বরিশাল সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ’ থেকে অংশ নিয়ে সর্বোচ্চ গৌরবজনক ‘ট্যালেন্টপুল’ বৃত্তি লাভ করেছে।
প্রকাশিত ফলাফল বিবরণী থেকে জানা যায়, আহমেদ আবরার জুবাইর তার মেধা ও কঠোর পরিশ্রমে এই সাফল্য অর্জন করেছে। পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৫০০৫৬৭৪।
আহমেদ আবরার জুবাইর পিতা বরিশাল ল্যাবএইড এর সেলস ম্যানেজার মোঃ কাওসার সিকদার ও তার মাতা উজিরপুরের পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজী ফেরদৌসী। তার এই অনন্য সাধারণ অর্জন বিদ্যালয় ও পরিবারসহ সমগ্র বরিশাল জেলায় আনন্দের বন্যা বয়ে এনেছে।
আহমেদ আবরার জুবাইরের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জুবাইর প্রথম থেকেই অত্যন্ত বিনয়ী, কৌতূহলী এবং পড়াশোনায় মনোযোগী ছিল। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং ছাত্রের অক্লান্ত পরিশ্রমেরই ফল এই ট্যালেন্টপুল বৃত্তি। তারা জুবাইরের ভবিষ্যৎ জীবনের আরও বড় সাফল্যের জন্য শুভকামনা জানান।
জুবাইরের অভিভাবকেরা এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। আহমেদ আবরার জুবাইর ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। তার এই গৌরবময় অর্জন স্থানীয় অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় দারুণভাবে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আহমেদ আবরার জুবাইরের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন পূর্বধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মানেজিং কমিটির সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম সহ কমিটির সকল সদস্যবৃন্দ।
