উজিরপুরে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশজুড়ে ধর্ম

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানের ১৭ তারিখে ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য তুলে ধরে এ আয়োজন করা হয়।
রোববার (৮ মার্চ) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয়ে উপজেলা সভাপতি মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা আব্দুল হক, সহকারী সেক্রেটারি মুফতি আব্দুল আজিজ, যুব আন্দোলনের সভাপতি ডিএম আল আমিন, ওলামা-আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি নাকিবুল ইসলাম, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন খান, শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি মোঃ ইউনুস এবং উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ আরাফাত খানসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। সিয়াম সাধনার মাধ্যমে সমাজ থেকে সকল অন্যায়, অত্যাচার ও অবিচার দূর করে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা ঐতিহাসিক বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বদরের শিক্ষা থেকে মুসলিম উম্মাহকে সাহস, ত্যাগ ও ন্যায়ের পথে অটল থাকার প্রেরণা নিতে হবে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *