ঢাকা জেলা প্রতিনিধ: ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৩/০৫/২০২৬ খ্রি. তারিখ ২১:৩০ ঘটিকা সাভার মডেল থানাধীন নিউ মার্কেট এলাকা হইতে পেশাদার ছিনতাইকারী দলের সদস্য ১। জালাল (৪০), পিতা-মৃত বাবুর আলী, মাতা-রেজিয়া বেগম, সাং-উত্তর চাপাই লালটেক, থানা-সাভার, জেলা-ঢাকা’ ২। মোঃ বাদশা মিয়া (২৭), পিতা-নজিমুদ্দিন, মাতা-সূর্য আক্তার, সাং-বারতাপাড়া, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ,এ/পি সাং-বাইপাইল কালুর বাড়ির ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোঃ জাকির হোসেন (৩০), পিতা- মৃত আবুল হাশেম খান, মাতা- রোকেয়া বেগম, স্থায়ী। (গুলমাইজ), উপজেলা/থানা- নড়িয়া, জেলা-শরীয়তপুর, বাংলাদেশ বর্তমান: এ/পি সাং-পলাশবাড়ি, রাজুর বাড়ির ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ১ টি হত্যাসহ ৩টি মামলা, ৩ নং আসামীর বিরুদ্ধে ডাকাতি, চুরি, মাদকসহ মোট ০৩ টি মামলা রয়েছে।
ধৃত আসামীদের অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
