শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ।
শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ হামলার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। এসময় অফিসার ইনচার্জ এর নিকট শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়ীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের কথা জানান। ওসি সাংবাদিক নেতৃবৃন্দদের আস্বস্ত করেন অভিযোগ পেলে তা আমলে নিয়ে তিনি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নিবেন বলে জানান।
এছাড়া ভবিষ্যতে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান শ্রীমঙ্গল উপজেলা সাংবাদিক নেতৃবৃন্দ ।
