বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- অদ্য ২১শে অক্টোবর ২০২৫ ইং রোজ মঙ্গলবার রাত আনুমানিক ৭/৩০ ঘটিকায় শ্রীমঙ্গল ইছবপুর ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তার পাশে লোকজন হঠাৎ একটি অজগর সাপ দেখতে পায়।পরবর্তীতে মঞ্জু নামক একজন ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর কর্তৃপক্ষ গিয়ে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। পরবর্তীতে অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
